ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলের সাধারণ সম্পদকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়। এর আগে সকালেই জম্মু ও কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা এবং মনিপুর রাজ্যের গভর্নরদের সঙ্গে বৈঠক করেন মোদি।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে, দিল্লি ইউনিভার্সিটির বরখাস্ত পাঁচ কর্মকর্তাকে পুনর্বহালের আবেদন জানিয়েছেন তিনি।
তারা দিল্লি ইউনিভার্সিটি থেকে স্মৃতির ভর্তি সংক্রান্ত কাগজপত্র ফাঁস করে বলে অভিযোগ রয়েছে। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: