আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে অশান্ত পরিস্থিতি সৃষ্টির জন্য চীন দায়ী

চাক হেগেল
চাক হেগেল

দক্ষিণ চীন সাগরে অশান্ত পরিস্থিতি সৃষ্টির জন্য চীনকে দায়ী করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। শনিবার সিঙ্গাপুরে তিন দিনের সাংগ্রি-লা সংলাপে তিনি এ কথা বলেন।

হেগেল বলেন, সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের অধিকারের দাবিতে চীন একতরফা বল প্রয়োগ করেছে। এমন একতরফা ভীতিপ্রদর্শন, বলপ্রয়োগ এবং নিজস্ব দাবি চাপিয়ে দেওয়ার প্রবণতাকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

তিনি আরো বলেন, চীনসহ সকল দেশের সামনে দুটি সুযোগ রয়েছে। এর মধ্যে একটি হলো, একতাবদ্ধ হয়ে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা আর দ্বিতীয়টি আক্রমণাত্মক হয়ে লাখ লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত করা।

এ সময় চীনের প্রতিনিধি বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিজ দেশের প্রতিরক্ষা জোরদারে চীনের হুমকিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ