আন্তর্জাতিক

ভারতের ২৯তম তেলেঙ্গানা রাজ্যের যাত্রা শুরু

তেলেঙ্গানা রাজ্যের যাত্রা শুরু
তেলেঙ্গানা রাজ্যের যাত্রা শুরু

ভারতের ২৯তম রাজ্য হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে গড়া হয়েছে এ রাজ্যটি।

বিবিসি সূ্ত্র মতে, নতুন এ রাজ্যের জেলা ১০টি আর রাজধানী হায়দরাবাদ। ১৯৫৬ সালে সাবেক এ তেলেঙ্গানা অঞ্চলের সঙ্গে বাকী অন্ধ্রর অংশ জুড়ে গঠন করা হয় অন্ধ্রপ্রদেশ। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের সমর্থনে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল রাজনৈতিক দল টিআরএস। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে একে পৃথক রাজ্য করার বিষয়ে একটি বিল পাস হয়।

এদিকে, সকালে হায়দরাবাদে রাজভবনে তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। ভারতে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এ প্রথম ভাষার ভিত্তিতে গঠন করা কোন রাজ্য ভাঙনের শিকার হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ