ভারতের কেন্দ্রীয় পল্লী উন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এনডিটিভি সূত্র মতে, মঙ্গলবার স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে ইন্দিরা গান্ধি বিমানবন্দরে যাওয়ার পথে দিল্লির মোতিবাগ এলাকায় দুর্ঘটনার শিকার হন মন্ত্রী। এরপর তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত না হলেও ঘটনার আকস্মিকতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্ডে মারা যান। মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল তার।
গত ২৬ মে প্রধানমন্ত্রী মোদি ও তার মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে শপথ নেন বিজেপির এ নেতা। এদিকে, মুন্ডের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: