মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন সাবেক সেনা প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ৯৬.৯% ভোট পেয়েছেন সিসি।
আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন সাবাহি পেয়েছেন মাত্র ৩.১% ভোট। গত সপ্তাহে অনুষ্ঠিত ওই নির্বাচনে মোট ভোটারের অর্ধেকেরও কম ভোট দেন।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরই, কায়রোর তাহরির স্কয়ারে উৎসব শুরু করে হাজারো মানুষ। বিজয়ীর হওয়ার পর এক বক্তব্যে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে অর্থনীতি পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছেন সিসি।
সিসির নেতৃত্বে গত বছরের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিসরের সেনাবাহিনী। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: