সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচিত হলেন বাশার আল আসাদ। বুধবার ভোটগ্রহণ শেষে সিরিয়ান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল -লাহাম এ ঘোষণা দেন।
এবারের নির্বাচনে ৮৮.৭% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট আসাদ। এর মধ্য দিয়ে আগামী ৭ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত হলো আসাদের।
প্রেসিডেন্ট নির্বাচনে আসাদের অপর দুই প্রতিদ্বন্দী মেহের আল-নূরি পেয়েছেন ৪.৩ এবং মেহের হাজ্জার পেয়েছেন ৩.২% ভোট। এদিকে, আসাদের পুন:নির্বাচিত হওয়ার ঘোষণায় রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর সমালোচনার মুখে গত মঙ্গলবার সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: