যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের জন্য চলতি বছরের সেপ্টেম্বরে ওয়াশিংটন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভা নির্বাচনে জয়ের পর মোদিকে ফোন করে শুভেচ্ছা জানান ওবামা। এ সময় দ্বিপাক্ষিক আলোচনার জন্য তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালে মোদি তা গ্রহণ করেন।
বৈঠকের দিন চূড়ান্ত করতে দুদেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এ বৈঠক হতে পারে বলে জানা গেছে।
এর আগে ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জড়িত থাকার অভিযোগে ১০ বছরের বেশি সময় তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি মার্কিন প্রশাসন।
এদিকে, শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের ষোড়শ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বিজেপির সুমিত্রা মহাজন। মীরা কুমারের পর দ্বিতীয় নারী হিসেবে স্পিকার পদে নির্বাচিত হন তিনি।