আন্তর্জাতিক

ইউক্রেনে দ্রুত রক্তপাত বন্ধ করার আহবান পুতিনের

পুতিন
পুতিন

ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত রক্তপাত বন্ধ করতে এবার যৌথভাবে আহবান জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে মিত্রশক্তির অভিযানের বার্ষিকী, ডি-ডে উপলক্ষে শুক্রবার ফ্রান্সে ওই দুই নেতা মিলিত হন। ক্রেমলিন জানিয়েছে এসময় দু'নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে কথোপকথন চলে।

অস্ত্র বিরতি প্রসঙ্গে এই দু'দেশের মধ্যে খুব শিগগিরই আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। পুতিন এসময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও কথা বলেন।

এদিকে, ইউক্রেনের স্লোভিনিয়াস্ক এলাকায় রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। শুক্রবার বিদ্রোহীদের উপর ট্যাঙ্ক হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। (সুত্র: বিবিসি)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ