মিসরের প্রেসিডেন্ট হিসেবে রোববার শপথ নিতে যাচ্ছেন দেশটির সাবেক সামরিক প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি।
বিবিসি সূত্র মতে, সর্বোচ্চ সাংবিধানিক আদালতে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী কায়রোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড নেতা মুহাম্মদ মুরসিকে অপসারণ করে মিসরের ক্ষমতা দখল করেন সিসি। পরে গত মে মাসের রাষ্ট্রপতি নির্বাচনে ৯৬% ভোট পেয়ে বিজয়ী হন তিনি। দেশের প্রধান রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডসহ সকল ইসলামী দল ওই নির্বাচন প্রত্যাখ্যান করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: