কলম্বিয়ায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ২২ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির বামপন্থি ফার্ক বিদ্রোহী। ফার্কের ওয়েবসাইটে এক খোলা চিঠিতে চলতি জুন মাসের ৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত এ যুদ্ধবিরতির কথা জানানো হয়।
এছাড়া, ডানপন্থি রাষ্ট্রপতি পদপ্রার্থী অস্কার ইভান জুলায়াগাকেও একটি লিখিত চিঠির মাধ্যমে এ বক্তব্য জানানো হয়। দেশটিতে এবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিগত ৫ দশকে গেরিলা যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যকে সামনে রেখে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অস্কার ইভান ও হুয়ান ম্যানুয়েল সান্তোস। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: