ভারতের হিমাচল প্রদেশের বিপাশা নদীতে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে ২৪ শিক্ষার্থী। এদের মধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকীরা এখনো নিখোঁজ।
জানা গেছে, হায়দ্রাবাদের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় ৫০ জনের একটি দল শিক্ষা সফরে হিমাচল প্রদেশে গিয়েছিলেন। রোববার সন্ধ্যায় ওই ২৪ জন শিক্ষার্থী হিমাচলের মান্ডি এলাকায় বিপাশা নদীর পাড়ে দাড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ নদীতে পানির স্রোত বেড়ে গিয়ে তাদের ভাসিয়ে নিয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিকটবর্তী জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছেড়ে দেয়ায় নদীর পানি হঠাৎ বেড়ে গিয়েছিল। এ ঘটনার জন্য দায়ী জলবিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: