আন্তর্জাতিক

করাচি বিমানবন্দরে আবারো হামলা

করাচি
করাচি

পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নিরাপত্তা বাহিনীর এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স পরিচালিত একাডেমি লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর প্রেস উইং বলেছেন, মোটরবাইকে করে তিন থেকে চারজন বন্দুকধারী ওই একাডেমি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এএসএফের মুখপাত্র জানান, হামলাকারীরা সংখ্যায় ছিল দুজন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রয়টার্সে প্রকাশিত খবরে বলেন, পুলিশ অভিযান শুরু করেছে।

গত রোববার রাতে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ওই বিমানবন্দর। উড়োজাহাজগুলো ধ্বংস এবং যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রস্তুতি নিয়ে হামলা শুরু করে জঙ্গিরা৷ সংঘর্ষে দুই পক্ষে ৩০ জন নিহত হয় ৷

এর এক দিন পরই আজ আবার হামলার ঘটনা ঘটলো। হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, ঘটনাস্থলে ৪টি অ্যাম্বুলেন্স গেছে।

সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলেও জানা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ