ইউরোপীয় কমিশনে নতুন প্রধান নির্বাচন প্রসঙ্গে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
সুইডেনের স্টকহোমের কাছের একটি শহরে দুই দিনব্যাপী এ বৈঠকে জার্মান চ্যন্সেলর আঙ্গেলা মেরকেল লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ ক্লদ ইয়োঙ্কারকে ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে সমর্থন করেছেন। তবে যুক্তরাজ্য, সুইডেন ও নেদারল্যান্ডস এর বিরোধিতা করছে।
এ বৈঠকে ইউরোপীয় কমিশনের সংস্কার নিয়েও আলোচনা চলছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এ চার দেশের নেতৃবৃন্দই ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চান।
তারা চান এমন একটি ইউনিয়ন যেটি আরো বেশি উদার, প্রতিযোগিতামূলক এবং নমনীয় হবে, তবে মোটেই অযাচিত হস্তক্ষেপমূলক হবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: