ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল এবং তিরকিত ও কিরকুক নিয়ন্ত্রণে নেয়ার পর এবার সাদিয়া ও জালাওয়ালা শহরের দখল নিয়েছে সুন্নি বিদ্রোহীরা।
এদিকে, জঙ্গি দমনে ইরাককে সামরিকসহ সব ধরনের সহযোগিতা দেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেখানে কোনো স্থল সেনা পাঠানো হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল ইরাকের মসুল ও তিরকিত নিয়ন্ত্রণে নেয়ার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, দেশটিতে স্বল্প মেয়াদে বেশ কিছু সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বৃহস্পতিবার ইরাকে জরুরি অবস্থা জারির বিষয়ে একমত হতে ব্যর্থ হন পার্লামেন্ট সদস্যরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: