আন্তর্জাতিক

আসাম থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্তকরণ শুরু

নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী

ভারতে আসাম রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের কাজ শুরু করতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।

লোকসভা নির্বাচনের প্রচার চালানোর সময় পশ্চিমবঙ্গে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদী।

শুক্রবার ভারতের গণমাধ্যম 'আনন্দবাজার পত্রিকা'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরানোর কাজে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। কিন্তু সেখানেও যে তড়িঘড়ি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো সম্ভব নয়, সেটা বুঝেছে নরেন্দ্র মোদির সরকার। তাই হাতে সময় নিয়ে, সব দিক বিবেচনা করে পদক্ষেপ করতে চাইছে তারা। অর্থাৎ, সময় লাগে লাগুক। কিন্তু ভুলের কারণে কেউ যাতে হেনস্থা না হন তা নিশ্চিত করে এগোতে চাইছে সরকার।

বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর বিষয়টি নরেন্দ্র মোদির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল- উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, কালক্ষেপ না করে সে কাজটি আসাম থেকেই শুরু করে দিতে চায় কেন্দ্র। ঠিক হয়েছে, আসামে বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ১৯৭১ সালের ভোটার তালিকার ভিত্তিতে নতুন করে জাতীয় নাগরিক পঞ্জি (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস) তৈরির কাজ শুরু হবে। সেই অনুযায়ীই ১৯৭১ সালের পর থেকে কারা বাংলাদেশ থেকে আসামে এসে বসবাস শুরু করেছেন, তা চিহ্নিত করা হবে। তার পরে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে চিন্তাভাবনা করবে কেন্দ্র।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচার চালানোর সময় পশ্চিমবঙ্গে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, মোদীকে কোমরে দড়ি বেঁধে জেলে পাঠানো উচিত। নির্বাচনের পরেও বদলায়নি সেই অবস্থা। সম্প্রতি সংসদেও তৃণমূলের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে-আইন মেনে কাজ হোক, কিন্তু অনুপ্রবেশ নিয়ে যেন রাজনীতি না হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার বিষয়ে কী পরিকল্পনা নেয়া হবে, তা নিয়ে অবশ্য এখনই মুখ খুলছেন না স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, প্রথমে অনুপ্রবেশ বন্ধ করা হোক। তার পরে যে সব বেআইনি অনুপ্রবেশকারী ইতিমধ্যেই এ রাজ্যে বসবাস করছেন, তাদের চিহ্নিত করা হোক। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, ‘যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে শরণার্থী হিসেবে এসেছেন, তাদের সঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের ফারাক রয়েছে। শুধুমাত্র আর্থিক কারণে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের নামের তালিকা তৈরি হোক।’ কীভাবে বোঝা যাবে কে বেআইনি অনুপ্রবেশকারী আর কে নন? রাহুলের যুক্তি, ‘পুলিশ-প্রশাসন-রাজনৈতিক দল সকলেই জানে কারা বেআইনি অনুপ্রবেশকারী। সরকারি তথ্যই সেটা বলে দেবে।’ এ কাজে যে সময় লাগতে পারে, তা মানছেন রাহুল। তিনি বলেন, ‘দেরি হোক। কিন্তু কারও যেন হেনস্থা না হয়।’

প্রতিবেদনে বলা হয়েছে,আসামের ক্ষেত্রেও এই কাজে যথেষ্ট সময় লাগবে বলেই মনে করছে কেন্দ্র। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রলায়ের কর্তাদের হিসাব অনুযায়ী, নাগরিক পঞ্জি তৈরি করতেই অন্তত ২ বছর সময় লাগবে। রাজ্যের সব বাসিন্দাকে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মে দেওয়া তথ্য ১৯৭১ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। এখন যে নাগরিক পঞ্জি রয়েছে, তা ১৯৫১ সালের। এবার ১৯৭১ সালের ভিত্তিতে নাগরিক পঞ্জি তৈরি হবে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই অসম সরকারকে ২৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নাগরিক পঞ্জি তৈরির কাজ শুরু করতে রাজ্যের মুখ্যসচিব ও সংশ্লিষ্ট আমলাদের সঙ্গে বৈঠকও করেছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

প্রসঙ্গত, মনমোহন সরকারের আমলেই অাসামে নাগরিক পঞ্জি তৈরির কাজ হাতে নেওয়া হয়েছিল। ২০১০ সালে 'পাইলট প্রোজেক্ট' হিসেবে এই কাজ শুরু হয় বরপেটা ও কামরূপ জেলায়। কিন্তু এর বিরুদ্ধে আন্দোলনে নামে রাজ্যের সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসু। পুলিশের গুলিতে চার আন্দোলনকারী নিহত হওয়ার পর এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এবার নতুন করে আটঘাঁট বেঁধে সেই কাজ শুরু করতে চাইছে মোদি সরকার। সূত্র : সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ