তালেবানদের হুমকির মধ্যেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।
বিবিসি সূত্র মতে, কঠোর নিরাপত্তার মধ্যে স্থানীয় সময় সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। দুই জন প্রার্থীর মধ্যে একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং অন্যজন সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা আশরাফ ঘানি।
আফগানিস্তানে হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনে গত ৫ই এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে আব্দুল্লাহ ৪৫% ভোট পান আর তার প্রতিদ্বন্দ্বী ঘানি পান ৩১.৬% ভোট। কোনো প্রার্থীই ৫০% ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোটগ্রহন চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: