ইরাকের সহিংস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখনই কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট ওবামা বলেন, জাতিগত বিভেদ ভুলে ইরাকি নেতৃত্ব কোনো উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্র তাতে যোগ দেবে। গুরুত্বপূর্ণ শহর মসুল, তিরকিত, জালাওলা শহরে দখলের পর এবার রাজধানী বাগদাদের দিকে এগুচ্ছে চরমপন্থী সুন্নি বিদ্রোহী আইএসআইএল।
এদিকে, সুন্নী বিদ্রোহীদের দমন করতে সাধারণ জনগণকে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ইরাকে শিয়াদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিসতানি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: