ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ভুটান গেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।
সফরকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। এছাড়া সোমবার ভুটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
মোদির এ সফরে ভুটানের সঙ্গে ভারতের বাণিজ্য ও জলবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক বিষয়ে আলোচনা হবে। সফর শুরুর আগে শনিবার মোদি জানিয়েছেন, তার সরকারের বিদেশ নীতিতে ভারত ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: