কেনিয়ার উপকূলীয় শহরে সোমবার ৫০ জনের মতো জঙ্গি হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে।
বিবিসি সূত্র মতে, জঙ্গিরা কাল রঙের পতাকা উড়িয়ে নজিরবিহীনভাবে এ বন্দুক হামলা চালায়।
ওই এলাকার ডেপুটি কমিশনার বেনসন মাইসোরি বলেন, এখন পর্যন্ত আমরা ২৬টি মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। আমরা এখনো আরো মৃতদেহের সন্ধানে রয়েছি।
সকালে এ হামলার পর এমপিকেতোনি নামের শহরটি শান্ত ছিল বলে জানা গেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: