মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ৯৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নারী ও শিশুসহ এখন পর্যন্ত ৬৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
উপকূলীয় শহর বান্টিং থেকে তিন কিলোমিটার দূরে মালাক্কা প্রণালীতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের দিকে নৌকাটি ডুবে যায়।
ওই নৌকার যাত্রীরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন বলে জানা গেছে। তারা অবৈধ পথে মালয়েশিয়া আসছিলেন।
মালয়েশিয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারে এরইমধ্যে একটি নৌযান পাঠানো হয়েছে এবং আরো দুটি পাঠানো হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: