কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরাকে সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনই আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সঙ্গে কংগ্রেসের সিনিয়র নেতাদের বৈঠকের পর রিপাবলিকান সিনেটর মিচ ম্যাক ম্যাককোনেল এ কথা জানান।
বিবিসির সূত্র মতে, স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকে ইসালামি জঙ্গি গ্রুপ আইএসআইএল'র আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।
ম্যাককোনেল জানান, বৈঠকে ওবামা আভাস দেন যে, ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষত্রে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না।
এর আগে ইরাকের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের দখলে নেওয়া ইসলামি জঙ্গিদের ওপর বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাগদাদ।