আন্তর্জাতিক

ইরাকে সুন্নী বিদ্রোহীদের সঙ্গে সেনাদের তুমুল লড়াই চলছে

ইরাকে সুন্নী বিদ্রোহী
ইরাকে সুন্নী বিদ্রোহী

ইরাকে সর্ববৃহৎ তেল শোধনাগার বাইজি ও উত্তরাঞ্চলীয় তাল আফর বিমানবন্দর নিয়ন্ত্রণে নিতে সুন্নী বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের তুমুল লড়াই চলছে। তারা বিমানবন্দরটির বেশিরভাগ অংশ দখল করেছে বলে দাবি করছে।

এছাড়া রাজধানী বাগদাদ থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র তৈরির কমপ্লেক্সের দখল নিয়েছে আইএসআইএল জঙ্গিরা।

এরইমধ্যে সুন্নী বিদ্রোহীদের দমনে সরকারি সেনাদের সহায়তা করতে ৩০০ সামরিক উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে বাগদাদের আনুষ্ঠানিক অনুরোধের পর এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, জঙ্গিদের পরাজিত করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে অংশ নেবে। তবে যুদ্ধ করার জন্য কোনো মার্কিন সেনা পাঠানো হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ