ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা বন্ধে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পেট্রো পরোশেনকো।
দেশের পূর্বাঞ্চল সফররত প্রেসিডেন্ট পরোশেনকো বলেন, ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র বিরতিতে যাচ্ছে, এর মানে এই নয় যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করবে না তারা। যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থাকে তিনি আমন্ত্রণ জানাবেন।
তবে ইউক্রেনের এ যুদ্ধবিরতির ঘোষণাকে ক্রেমলিন প্রত্যাখ্যান করে বলেছেন, এটি শান্তি ও আলোচনার জন্য কোনো আমন্ত্রণ নয় বরং এটি আলটিমেটাম।
এদিকে, পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: