ইউক্রেন সরকারের শান্তি পরিকল্পনাকে ‘বাস্তবসম্মত পদক্ষেপ’ উল্লেখ করে এর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থায়ী ও বাস্তবসম্মত সমঝোতায় পোঁছানোর জন্য তিনি কিয়েভ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে যুদ্ধবিরতি যাতে আলটিমেটাম হিসেবে ব্যবহার না করা হয় সে ব্যাপারেও কিয়েভকে সতর্ক করেন।
গত শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট পেট্রো পরোশেনকো। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আগাম নির্বাচন ও ইউক্রেন-রাশিয়া সীমান্তে ১০ কিলোমিটার দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠায় একটি শান্তি পরিকল্পনার প্রস্তাবও উন্মোচন করেন।
এর আগে পরোশেনকোর যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করে ক্রেমলিন সরকার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: