আন্তর্জাতিক

সুন্নি বিদ্রোহীরা দখলে নিল ইরাকের পশ্চিম সীমান্ত

সুন্নি বিদ্রোহীরা দখলে
সুন্নি বিদ্রোহীরা দখলে
সরকারি বাহিনীকে হটিয়ে এবার ইরাকের পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএল। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। জানা গেছে, রোববার বন্দুকধারীরা সিরিয়া ও জর্দান সীমান্তে ইরাকের আল-ওয়ালিদ এবং তুরাইবিল সীমান্ত চৌকি দখল করে নিয়েছে। এর আগে আইএসআইএল জঙ্গিরা আনবার প্রদেশের চারটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর কাইম, রুতবা, রাওয়া ও আনাহ প্রদেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর মধ্য দিয়ে প্রদেশেটির ৯০% দখল করে নিয়েছেন তারা। এছাড়াও উত্তরাঞ্চলীয় শহর তাল আফরের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর জঙ্গিদের দখলে আছে। এদিকে, ইরাকে জঙ্গিদের এই আগ্রাসনে দেশটির আশাপাশে অস্থিতিশীলতা তৈরি হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ