আন্তর্জাতিক

ইরাকের বাইজি তেল শোধনাগার সুন্নিদের দখলে

সুন্নিদের দখলে
সুন্নিদের দখলে

ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের পর এবার রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে বৃহত্তর বাইজি তেল শোধনাগার দখলে নিয়েছে সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএল।

টানা ১০ দিন সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধের পর তেল শোধনাগারটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় জঙ্গিরা।

আইএসআইএলের এক মুখপাত্র জানিয়েছেন, সালাহউদ্দিন প্রদেশের এ বাইজি তেল শোধনাগারটি পরিচালনায় স্থানীয়দের হাতে তা হস্তান্তর করা হবে।

একইসঙ্গে তাদের বাগদাদমুখী অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছেন আইএসআইএল মুখপাত্র।

তেল শোধনাগারটি ছাড়াও হাদিথার কাছে একটি গুরুত্বপূর্ণ বাধও দখল করেছে জঙ্গিরা।

এদিকে, ইরাকের চলমান পরিস্থিতি নিয়ে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে উত্তরাঞ্চলী শহর ইরবিলে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ