ইউক্রেনের রাশিয়া সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ সূত্র মতে, টেলিফোনে পুতিনকে সতর্ক করে ওবামা বলেন, সহিংসতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে মস্কোর বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এদিকে, ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন কিয়েভ ও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায়। তবে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: