ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।
গত বছরের এপ্রিলে ভারতীয় ম্যাগাজিন ‘বিজনেজ টুডে’ এর প্রচ্ছদে গড অব বিগ ডিলস শিরোনামে হিন্দুদের দেবতা ‘বিষ্ণু’ এর জায়গায় ধোনির ছবি ব্যবহার করা হয়। এ কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নভেম্বরে মামলা হয় ধোনির বিরুদ্ধে।
মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুরে মামলার শুনানিতে ধোনি হাজির না হলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আগামী ১৬ জুলায়ের মধ্যে ধোনিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালতে উপস্থিত না হলে তাকে গ্রেপ্তার করা হবে। নয়াদিল্লি, পুনে ও ভারতের অন্যান্য শহরেও ধোনীর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: