ইরাকের বৃহত্তর বিমান ঘাঁটি-ক্যাম্প আনাকোন্ডার- ওপর হামলা চালিয়েছে সুন্নি জঙ্গি সংগঠন-আইএসআইএল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘাঁটির চারপাশ থেকেই আক্রমণ করছে জঙ্গিরা।
এছাড়া তিকরিতের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি ছোট ছোট তেল শোধনাগারও নিজেদের দখলে নিয়েছে তারা। এগুলোর মধ্য আজিল তেলক্ষেত্রটি তুরস্কের সিহান বন্দর ও বাইজি তেল শোধনাগারের সঙ্গে সংযুক্ত।
এদিকে, সুন্নি বিদ্রোহীদের দমনের প্রচেষ্টা হিসেবে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি।
আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর বিষয়ে তার সমর্থন থাকলেও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন নূরী মালিকি।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের আহ্বান সংবিধানের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র ও গণতন্ত্রের চর্চা বিনষ্টের প্রয়াস।