আন্তর্জাতিক

নাইজেরিয়ার আবুজারে বোমা হামলা, নিহত ২১

নাইজেরিয়ার আবুজারে বোমা হামলা
নাইজেরিয়ার আবুজারে বোমা হামলা

নাইজেরিয়ার রাজধানী আবুজার একটি বিপণি বিতানে বৃহস্পতিবার বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি সূত্র মতে, এ ঘটনায় নাইজেরিয় কর্তৃপক্ষ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে এবং অপর একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) বরাত দিয়ে এএফপি আরো জানায়, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার ম্যাচকে সামনে রেখে গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আবুজার ‘এমাব প্লাজা’ নামের বিপণি বিতানে লোকজন যখন কেনাকাটা করছিলেন, ঠিক সেই সময়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ২১ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে নাইজেরিয়ার জাতীয় তথ্য কেন্দ্র জানায়, সন্দেহভাজন আরেকজন মোটরসাইকেলে করে পালানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

এনইএমএ মুখপাত্র মানজো এজিকিয়েল জানায়, ব্যস্ততম সময়ে বিপণি বিতানে বোমা হামলা চালানো হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং আক্রান্তদের দ্রুত ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ