ভারতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ও তার ছেলে সহ-সভাপতি রাহুল গান্ধিকে তলব করেছে দিল্লির একটি আদালত।
২০০৮ সালে বন্ধ হয়ে যাওয়া জওহরলাল নেহেরুর ন্যাশনাল হেরাল্ড পত্রিকার ২ হাজার কোটি টাকার সম্পদ জবর দখলের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বিজেপি নেতা সুব্রাহ্মণিয়ান স্বামীর অভিযোগের ভিত্তিতে এ সমন জারি করেছে দিল্লির মহানগর ম্যাজিস্ট্রেট আদালত।
সোনিয়া-রাহুল ছাড়াও কংগ্রেস নেতা অস্কার ফার্নান্দেজ, মোতিলাল ভোরা ও স্যাম পিত্রাদাকেও তলব করা হয়েছে।
আগামী ৭ আগস্ট তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: