ভারতের অন্ধ্রপ্রদেশে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব গোদাবরি জেলার নাগারামে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস অথোরিটি অব ইন্ডিয়া লিমিটেড-গেইলের পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। দমকল বাহিনীর ৮টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের সরবরাহ লাইন বন্ধ রাখা হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুষ্ঠুভাবে উদ্ধারকাজ সম্পন্ন করতে জ্বালানিমন্ত্রী ও গেইল চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: