ইরাকে চালকবিহীন বিমান বা ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেসসচিব জন কিরবি বলেছেন, ইরাকে মার্কিন উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সশস্ত্র ড্রোন মোতায়েন করা হয়েছে।
সুন্নি বিদ্রোহীদের দমনে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করতে সামরিক উপদেষ্টাদের সেখানে পাঠানো হয়েছে। ইরাকের শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিস্তানি দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের তাগিদ দেওয়ার পর পরই সশস্ত্র ড্রোন পাঠানোর ঘোষণা দেয় পেন্টাগন।
চলমান লড়াইয়ে এরইমধ্যে দেশটির বিস্তৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সুন্নি বিদ্রোহীরা। সূত্র: বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: