আন্তর্জাতিক

তিকরিত শহরে ইরাকি সেনাদের হামলা

ইরাকি সেনা
ইরাকি সেনা

ইরাকে সুন্নি জঙ্গিদের দখলে যাওয়া তিকরিত শহরে হামলা চালিয়ে জঙ্গিদের ছত্রভঙ্গ করে দিয়েছে ইরাকি সেনারা। একইসঙ্গে সেখানে প্রাদেশিক গভর্নরের সদর দপ্তরও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ দাবি করা হয়েছে।

একইসঙ্গে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলাকালে ৬০ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। জঙ্গিদের এক মুখপাত্র সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের কথা স্বীকার করেছে। এদিকে, ইরাকে চালক বিহীন বিমান বা ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সশস্ত্র ড্রোন মোতায়েন করা হয়েছে। ইরাকের শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিস্তানি দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের তাগিদ দেওয়ার পর পরই সশস্ত্র ড্রোন পাঠানোর ঘোষণা দেয় পেন্টাগন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ