আন্তর্জাতিক

চেন্নাইয়ে ভবন ধসে ৯ জনের মৃত্যু

ভবনধস
ভবনধস
ভারতের চেন্নাইয়ে একটি নির্মাণাধীন ১১তলা ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন কমপক্ষে ২৫ জন। চেন্নাইয়ের কাছাকাছি পোরার অঞ্চলে শনিবার সন্ধ্যায় ভবনটি ধসে পড়ে। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ন্যাশনাল ডিজাসটার রেসপন্স ফোর্স ও ফায়ার সার্ভিসের সদস্যরাসহ ১০টি দল উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। রোববার সকাল পর্যন্ত জীবিত ২৭ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, এরই মধ্যে ভবনটি নির্মাণের দায়িত্বে থাকা আবাসন প্রতিষ্ঠানের মালিক ও তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। সূত্র: বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ