সুন্নি জঙ্গিদের দমনে রাশিয়া থেকে পাঠানো যুদ্ধ বিমানের প্রথম চালান ইরাকে পৌঁছেছে।
ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ৫টি রুশ যুদ্ধবিমান কয়েকদিনের মধ্যেই মোতায়েন করা হবে। এছাড়া আরো কয়েকটি জঙ্গি বিমান ইরাকে পৌঁছানোর পথে রয়েছে।
এর আগে ইরাকে চালকবিহীন বিমান বা ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, সুন্নি জঙ্গিদের দখলে থাকা তিকরিত শহর পুনরুদ্ধারে হামলা চালায় ইরাকি সেনারা। প্রথমে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকলেও পরে জঙ্গিদের একের এক হামলায় পিছু হটতে বাধ্য হয় সরকারি বাহিনী। তিকরিতের কাছে দিজলা শহরে সৈন্যদের সঙ্গে জঙ্গিদের তুমুল লড়াই চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: