ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলকৃত অঞ্চলে খেলাফতের মধ্য দিয়ে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সুন্নি জঙ্গি সংগঠন- আইএসআইএল। রোববার এক অডিও বার্তায় এ ঘোষণা দেন তারা।
ওই ঘোষণাপত্রে বলা হয়, নতুন এ ইসলামিক রাষ্ট্র হবে ইরাকের দিয়ালা প্রদেশ থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত। যেখানে পুরোপুরি ইসলামিক শাসন কায়েম হবে।
অডিও বার্তায় খলিফা হিসেবে আবু বকর আল-বাগদাদির নামও ঘোষণা করে আইএসআইএল।
সংগঠনটির এমন ঘোষণা ইরাকের অন্যান্য শহরগুলোর সুন্নি যোদ্ধাদের সমস্যায় ফেলে দিতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে, তিকরিতের দখল নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে আইএসআইএলের লড়াই এখনো চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: