ইরাকের রাজধানী বাগদাদে নিজেদের জনগণ ও দূতাবাস রক্ষায় নতুন করে দুই শতাধিক সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেন, সেনাদের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনও পাঠানো হবে ইরাকে। তবে দেশটির নিরাপত্তা ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করবে।
এরইমধ্যে, ইরাকে সুন্নি জঙ্গিদের প্রতিহত করতে সরকারি বাহিনীদের প্রশিক্ষণ দিতে সেখানে অবস্থান করছে প্রায় ৮০০ সেনা।
এদিকে, তিকরিত শহরের দখল নিয়ে নতুন করে লড়াই শুরু হয়েছে সুন্নি জঙ্গি ও ইরাকি সেনাবাহিনীর মধ্যে। সেনাদের বিমান হামলার জবাবে জঙ্গিরা তিকরিতে নিকটস্থ সামরিক ঘাটির কিছু অংশ নিজেদের দখলে নিয়েছে বলে জানা গেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: