আন্তর্জাতিক

ধর্ষণের হুমকি দিয়ে নিন্দার মুখে তাপস পাল

তাপস পাল
তাপস পাল

বিরোধী দলের কর্মীদের হত্যা ও তাদের নারীদের ধর্ষণের হুমকি দিয়ে তুমুল নিন্দার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ ও টালিউড তারকা তাপস পাল।

পশ্চিমবঙ্গের নদীয় জেলায় চৌমাহা গ্রামে সম্প্রতি এক সভায় এ হুমকি দেন তাপস। তার বক্তব্যের ভিডিও গত সোমবার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। একই সঙ্গে তাপসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সরব হয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

বিষয়টি ভারতের লোকসভার স্পিকারের কাছেও তোলা হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের কাছেও ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

খোদ নিজদলেরও সমালোচনায় পড়েন তাপস পাল। তবে এখনো তার এ বক্তব্যের জন্য কোন দু:খ প্রকাশ করেন নি তৃণমূলের এ সাংসদ। তবে স্বামীর এমন বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন স্ত্রী নন্দিণী পাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ