আন্তর্জাতিক

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

সারকোজি
সারকোজি

প্রভাব বিস্তারের অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে মঙ্গলবার আটক করা হয়েছে। তাকে প্যারিসের কাছে নাতেরিতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশটির কোন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এ পদক্ষেপ নজিরবিহীন বলে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।

তদন্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সারকোজিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এ মেয়াদ আরও এক দিন পর্যন্ত বাড়ানো হতে পারে।

সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে থাকা একটি মামলার গোপন তথ্য বের করে আনার চেষ্টার অভিযোগে এর আগের দিন তার এক আইনজীবীকে আটক করা হয়। পরে তাকেও জিজ্ঞসাবাদ করা হবে।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি। তাকে আটক করার এ ঘটনাকে তার রাজনৈতিক আকাঙ্ক্ষার ওপর একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ