খেলাফত বা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তার জন্য মুসলমানদের ইরাক ও সিরিয়ায় আসার আহবান জানিয়েছেন সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএলের নেতা আবু বকর আল বাগদাদি।
এক অডিও বার্তায় বাগদাদি বলেন, নতুন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা প্রতিটি মুসলিমের কর্তব্য। বিশেষ করে, বিচারক, চিকিৎসক, প্রকৌশলী এবং প্রশাসনিক ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের এই ইসলামি রাষ্ট্রে অভিবাসী হওয়ার আহবান জানানো হয়েছে এ বার্তায়।
গত রোববার অপর এক অডিও বার্তায় ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলকৃত অঞ্চলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় এ জঙ্গি সংগঠনটি।
এদিকে, বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগের ফলে মঙ্গলবার ইরাকি পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিশৃঙ্খলা দেখা দেয়। এ পরিস্থিতিতে পার্লামেন্টের স্পিকার নির্বাচন হয়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: