সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু রয়েছে এমন দেশের বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যও ।
যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী প্যাট্রিক ম্যাকললিন বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সিরিয়া ও ইয়েমেনভিত্তিক আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা বোমা তৈরি করে তা বিমানে করে পাচারের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পরই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় এ ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। সূত্র: বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: