ভারতের পর পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ'র নজরদারীর খবর প্রকাশিত হওয়ার পর এবার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেছেন, পিপিপির ওপর এনএসএ'র গুপ্তচরবৃত্তি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিষয়টি জানানো হয়েছে।
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা একটি নথির ভিত্তিতে সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরে বলা হয়েছে, এনএসএ ২০১০ সালে পাকিস্তানের তৎকালীন ক্ষমতাসীন দল পিপিপির ওপর নজরদারি করেছে।
আদালতের সম্মতিতে ১৯৩ বিদেশি সরকার ও দলের ওপর নজরদারীর অনুমতি পায় এনএসএ, যার মধ্যে ভারতের বিজেপি ও পাকিস্তানের পিপিপিও ছিল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: