আন্তর্জাতিক

ব্রাজিলে নির্মাণাধীন ফ্লাইওভার ধস, নিহত ২

ব্রাজিলে নির্মাণাধীন ফ্লাইওভার
ব্রাজিলে নির্মাণাধীন ফ্লাইওভার

ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে কমপক্ষে দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যস্ততম একটি হাইওয়ের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারটি ধসে পড়লে একটি বাস ও একটি প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি এর নিচে চাপা পড়ে।

ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরো স্টেডিয়ামে ইতিমধ্যে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী সপ্তাহে সেমিফাইনালের একটি ম্যাচও সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা।

ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ধসে পড়া ব্রিজের নিচে চাপা পড়ে এক বাসচালকসহ দু'জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২২ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ