প্রথমবারের মতো ভিডিও বার্তার মাধ্যমে আত্মপ্রকাশ করলেন ইরাকে সুন্নিপন্থী জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি। ভিডিওতে তিনি তাকে খলিফা হিসেবে মেনে নেয়ার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহবান জানিয়েছেন।
বাগদাদের উত্তরাঞ্চলের মসুল শহরের আল-নূরি মসজিদে শুক্রবার জুমার নামাজের বয়ানে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। ওই বয়ানের ভিডিও পরে প্রকাশ করা হয়।
ইরাকি সেনাবাহিনীর বিমান হামলায় বাগদাদি নিহত কিংবা আহত হয়েছেন- বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন সংবাদ প্রকাশের মধ্যেই বাগদাদির ভিডিও বার্তাটি প্রকাশিত হল।
চলতি সপ্তাহে আইএসআইএস ইরাক ও সিরিয়ায় তাদের দখল করা অংশে খেলাফত প্রতিষ্ঠান ঘোষণা দেয়। একইসঙ্গে তারা আবু বকর আল বাগদাদিকে খলিফা এবং সারা বিশ্বের সব মুসলমানের নেতা হিসেবে ঘোষণা দেয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: