ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা স্লোভিয়ানস্ক পুনরুদ্ধার করায় সেনাবাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো।
টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, স্লোভিয়ানস্ক পুনরুদ্ধার মানে পুরোপুরি বিজয় নয় তবে এর বিশাল প্রতীকী গুরুত্ব রয়েছে। আর আতশবাজি পোড়ানোরও সময় এখনো আসেনি।
সরকারের সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের অস্ত্র বিরতি চুক্তি ভেঙে যাওয়ার পরই চলতি সপ্তাহে সরকারি বাহিনী দেশটির দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বেশ কিছু এলাকা দখল করে। তবে রাশিয়াপন্থী বিদ্রোহীরা ওই দুই অঞ্চলের রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরে শক্ত অবস্থান ধরে রেখেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: