আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী আশরাফ ঘানি। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশনার আহমেদ ইউসুফ নুরিস্তানি এ তথ্য দেন।
নুরিস্তানি বলেন, ১৪ জুন অনুষ্ঠিত দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ঘানি পেয়েছেন ৫৬.৪৪ শতাংশ ভোট। এদিকে, তার অন্যতম প্রতিদ্বন্দ্বি আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৪৩.৫৬ শতাংশ ভোট। তবে এ ফলাফলে এগিয়ে থাকা প্রার্থীই চূড়ান্তভাবে জয়ী নয় বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার।
আগামী ২২ জুলাই সরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে, প্রাথমিক এ ভোটের ফলাফল প্রত্যাখান করেছেন প্রার্থী আবদুল্লাহ। গত এপ্রিলে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ৪৫% ভোট পেয়ে এগিয়ে ছিলেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: