জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের পরই সাও পাওলোতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ব্রাজিলিয়ানরা। আগুন ও ভাংচুরের পাশাপাশি ঘটেছে লুটপাটের ঘটনাও। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে বাণিজ্য নগরী সাও পাওলোতে।
স্থানীয় এটি পত্রিকার খবরে বলা হয়েছে, প্রায় ২০টি বাসে আগুন দেয়া হয়েছে। শহরের আরেকটি জায়গায় বিক্ষুব্ধ জনতা আরো ৩টি বাসে আগুন দেয়।
সাওপাওলো নগর প্রশাসনের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, বাসে আগুনের ঘটনায় তদন্ত চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: