হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড়শতাধিক।
গত সোমবার ইসরায়েলের ওপর হামলার পাল্টা জবাব হিসেবে মঙ্গলবার গাজার ওপর এ হামলা চালায় ইসরায়েল।
এদিন গাজা উপত্যকায় ২৭৩ বারের বেশি বিমান হামলা চালানোর প্রস্তুতি ছিল ইসরায়েলের।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোসে ইয়ালুন বলেন, এই অভিযান আরো দীর্ঘায়িত হবে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: