ভারতের পার্লামেন্টে ২০১৪-১৫ অর্থবছরে ১৭ লাখ ৯৪ হাজার ৮৯২ কোটি রুপির বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করলেন তিনি।
জানা গেছে, এ খাতের আধুনিকায়নের জন্য ৪৯% সরাসরি বিদেশি বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।
বিনিয়োগমুখী কর ব্যবস্থা চালু করা মোদি সরকারের লক্ষ্য উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কর-বহির্ভূত রাজস্বও বাড়াতে হবে। আগামী ৩/৪ বছরের মধ্যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭% থেকে ৮% বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজকোষ ঘাটতি ৪.১% কমিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে।
এদিকে, এবারের বাজেটে কর কমায়, কমছে অপরিশোধিত তেলের দাম, টেলিকমিউনিকেশন পণ্য, ছোট এলইডি, এলসিডি, টিভি, কম্পিউটার যন্ত্রাংশ, মোবাইল ফোন, জুতার দাম। আর বাড়ছে সিগারেট, পান মশলা, গুটখা, ঠাণ্ডা পানীয়ের দাম।